ইফতারে মুড়ি খাওয়া ভালো নাকি সাবধান হওয়া জরুরি

পবিত্র রমজান মাস এলে ইফতারের সময় টেবিলে যে খাবারটি সবচেয়ে বেশি চোখে পড়ে, সেটি হলো মুড়ি। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি—সব কিছুর সঙ্গেই মুড়ির দারুণ বন্ধুত্ব। অনেকের কাছে তো ইফতারি মানেই মুড়িমাখা। কিন্তু দীর্ঘ সময় রোজা রাখার পর এই মুড়ি কি সত্যিই শরীরের জন্য ভালো? নাকি এতে লুকিয়ে আছে কিছু স্বাস্থ্যঝুঁকি?

মুড়ির পুষ্টিগুণ
এক কাপ (প্রায় ১৪ গ্রাম) মুড়িতে গড়ে পাওয়া যায়—

ক্যালরি: ৫৬ কিলোক্যালরি

প্রোটিন: ০.৯ গ্রাম

শর্করা: ১২.৬ গ্রাম

ফাইবার: ০.২ গ্রাম

চর্বি: ০.১ গ্রাম

আয়রন ও বি-ভিটামিন (বি৬, নিয়াসিন): অল্প পরিমাণে

দেখা যাচ্ছে, মুড়িতে ক্যালরি ও চর্বি খুব কম। একই সঙ্গে ফাইবার ও প্রোটিনও সামান্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) খুব বেশি, প্রায় ১০৫। অর্থাৎ এটি খেলে রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যায়।

রোজা রেখে মুড়ি খাওয়া ভালো নাকি খারাপ?

সারা দিন না খেয়ে থাকার পর শরীর দ্রুত শক্তি চায়। মুড়ির শর্করা দ্রুত ভেঙে শক্তি জোগায়, তাই ইফতারের শুরুতে অল্প পরিমাণ মুড়ি খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায়।

কিন্তু সমস্যা হলো—

মুড়িতে ফাইবার ও প্রোটিন কম থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে না। ফলে অল্প সময়ের মধ্যেই আবার ক্ষুধা লাগে। আবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে পরে দ্রুত কমে গেলে ক্লান্তি, ঝিমুনি, মাথা হালকা লাগার মতো সমস্যাও দেখা দিতে পারে।

তাই মুড়ি খাওয়া যাবে, তবে শুধু মুড়ি নয়, আর পরিমিত পরিমাণে।

1️⃣ ইফতারিতে মুড়ি রাখুন ১–২ কাপের মধ্যে এবং সঙ্গে রাখুন—
শসা, টমেটো, পেঁয়াজ,ছোলা বা বাদাম, দই

এতে পেট ভরবে, রক্তে শর্করাও তুলনামূলক স্থিতিশীল থাকবে।

ডায়াবেটিস থাকলে কি মুড়ি খাওয়া যাবে?

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য মুড়ি সবচেয়ে বেশি সতর্কতার বিষয়। কারণ, মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স অত্যন্ত বেশি, যা রক্তে শর্করার হঠাৎ স্পাইক ঘটাতে পারে।

2️⃣ যদি খেতেই হয়—
একবারে আধা কাপের বেশি নয়

অবশ্যই সঙ্গে প্রোটিন (ডিম, পনির, দই) বা স্বাস্থ্যকর চর্বি (বাদাম, চিনাবাদাম)

খালি পেটে একেবারেই নয়

মুড়ির সঙ্গে কী থাকলে ভালো?
শুধু মুড়ি খেলে সমস্যা, কিন্তু সঠিক খাবারের সঙ্গে মিশলে এটি হয়ে উঠতে পারে স্বাস্থ্যকর ইফতারির উপাদান।

3️⃣ ভালো ‘কম্বিনেশন’ হতে পারে

প্রোটিন ও ভালো চর্বি: ছোলা, চিনাবাদাম, কাজুবাদাম

হজমে সহায়ক প্রোবায়োটিক: দই

ফাইবার ও ভিটামিন: শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা

খালি পেটে মুড়ি খাওয়া কি ঠিক?

খালি পেটে মুড়ি খাওয়া সাধারণত ভালো নয়। এতে রক্তে শর্করা দ্রুত বেড়ে গিয়ে পরে দ্রুত কমে যায়, ফলে দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে।

বিশেষ করে যাঁদের আছে—

ডায়াবেটিস

রিঅ্যাকটিভ হাইপোগ্লাইসেমিয়া

ইনসুলিন রেজিস্ট্যান্স বা পিসিওএস

তাঁদের জন্য খালি পেটে মুড়ি আরও ঝুঁকিপূর্ণ।

বাচ্চার জন্য ৭ টি নরম খাবারের রেসিপি 

বাচ্চার জন্য ৭ টি নরম খাবারের রেসিপি 


সাধারণত বাচ্চার ৬ মাস বয়সের পর থেকে ডাক্তার টা বাড়তি খাবারের পরামর্শ দিয়ে থাকেন। এসময় শিশুর স্বাস্থ্যকর বিকাশের জন্য পুষ্টিকর এবং সেই সাথে সহজপাচ্য খাবার খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিসমৃদ্ধ খাবার শিশুদের হজমে সহায়ক এবং এটি শিশুর শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। 

তবে অধিকাংশ ক্ষেত্রেই মায়েরা সবসময় বাড়তি একটা চিন্তায় থাকেন যে বাচ্চার জন্য কোণ খাবার গুলো ভালো হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে , শিশুকে সবসময় নরম খাবার খাওয়ানোর চেষ্টা করবেন যাতে তারা এটি সহজে খেতে ও হজম করতে পারে। আজকের এই লেখার মাধ্যমে আমি আপনাদের বাচ্চার জন্য সহজ ও নরম ৭ টি চমৎকার রেসিপি সম্পর্কে জানাবো। আশা করছি এরপর থেকে বাচ্চাকে কি খাওয়াবেন সেটি নিয়ে আর বাড়তি টেনশনের কারন থাকবে না। 

৭ টি নরম খাবারের রেসিপি  

মিক্সড সবজি খিচুড়ি

উপকরণ

প্রস্তুতপ্রনালী

প্রথমে চাল ও ডাল ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এতে ছোট ছোট করে কেটে রাখা সবজি ও পানি মিশিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। রান্না শেষে একটি চামচের সাহায্য খিচুড়ি গুলোকে মিহি করে নিতে হবে। এতে করে বাচ্চার খাবার টি খেতে সুবিধা হবে। 

উপকারিতা

এই মিক্সড সবজি টি বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চাকে সলিদ খাবার দেওয়া শুরুর পর থেকেই আপনি এই খিচুড়ি খাওয়াতে পারবেন। ডাল এ রয়েছে প্রোটিন এছাড়া শাক ও সবজি তে পাবেন বিভিন্ন ভিটামিন যা শিশুর পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করবে। তবে প্রথমেই বাচ্চার খাবারে মরিচ , লবণ অথবা তেল ব্যবহার করার প্রয়োজন নেই। প্রথম অবস্থায় খিচুড়ি রান্নার সময় খুব বেশি সবজি বা ডাল এক সাথে ব্যবহার করবেন না। বরং একটি বা দুইটি ডাল দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াবেন। যদি বাচ্চা খেতে পছন্দ করে বা সেই খাবারে বাচ্চার কোণোরুপ সমস্যা দেখা না যায় তাহলে ধীরে ধীরে আরও কিছু সবজি এড করতে পারেন। 

category
0
Cart
Home
WhatsApp
Messenger
×